ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ১৫ মে ২০২২
মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

রাজশাহীর পবায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা ৪৮ বছর বয়সী আব্দুল মান্নান।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে নিহত হন। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী-মেয়ে নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের মেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে মারা যান শিশুটির মা। সেখানে চিকিৎসাধীন রয়েছেন বাবা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!