[ দেশজুড়ে ]
বড় মাছ ভেবে তুলে আনলেন ২৫ কেজির কচ্ছপ
জেলেদের জালে উঠে আসা কচ্ছপটি সমুদ্রে অবমুক্ত করা হয়- ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কচ্ছপ। সোমবার সকালের দিকে হোয়াইকং এলাকার নাফ নদী অংশে জেলেরা কচ্ছপটি পান।
টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী জানান, সোমবার ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফ নদীতে একদল জেলে মাছ শিকার করছিলেন। সকালে তাদের জালে ভারি কিছুর অস্তিত্ব পেয়ে বড় মাছ ভেবে কূলে তুলে আনেন। এ সময় তারা জালে বড় একটি কচ্ছপ দেখতে পান। পরে মেপে দেখা হয় এর ওজন প্রায় ২৫ কেজি।
তিনি আরো বলেন, খবরটি বন বিভাগের কাছে আসার পর দ্রুত ঘটনাস্থলে যায় বন বিভাগের টিম। তারা কচ্ছপটি উদ্ধার করে সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে অবমুক্ত করে।
.png)
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম বলেন, কচ্ছপ ময়লা-আবর্জনা খেয়ে সমুদ্র পরিষ্কার রাখে। জীববৈচিত্র রক্ষায় কচ্ছপকে প্রকৃতির ইকোসিস্টেম বলে উল্লেখ করা হয়। তাই কচ্ছপকে হত্যা নয়, সংরক্ষণে সবার সহযোগিতার মনোভাব দরকার।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!