শুক্রবার বিকেলে সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি ভেসে আসে। এর আগে, সোমবার বিকেলে কুয়াকাটা সৈকতে ৭ ফুট লম্বা একটি মৃত ডলফিন পাওয়া
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মৃত কচ্ছপটি ভেসে এসে সৈকতের বালিয়াড়িতে আটকা পড়ে। পরে ব্লুগার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। কচ্ছপটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে কচ্ছপটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, দু-একদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে কচ্ছপটি মাটিচাপা দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।