সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পুঁটিমারি গ্রামের পুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেঘনা কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ এলাকার মহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মহিদুল। রাত ১০টার দিকে পুঁটিমারি গ্রামের পুলপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেঘনা মারা যান। পরে মহিদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন আশপাশের লোকজন।
.png)
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় একটি বাজারের সিসি ক্যামেরা থেকে পিকআপ ভ্যানটির ছবি ধারণ করা হয়েছে। তবে এখনো শনাক্ত করা যায়নি। গুরুতর আহত মহিদুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরেরে বেশ কয়েক জায়গায় আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।