ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৭ মে ২০২২
মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন।

দণ্ডিতরা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার আব্দুল বারেক মিয়ার ছেলে ৪০ বছর বয়সী মাইন উদ্দিন ও গাজীপুরের গাছা থানার শাহজাহান মিয়ার ছেলে ৩৩ বছরের মাসুদ রানা।

Advertisement

আদালতের এপিপি জাসমীন আহমেদ বলেন, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকা থেকে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাউন ও মাসুদকে গ্রেফতার করে র‌্যাব-১১। তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সোনারগাঁ থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। ওই মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!