ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সহপাঠীদের ছুরিকাঘাতে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ১৮ মে ২০২২
সহপাঠীদের ছুরিকাঘাতে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্রের
আটক চারজন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে ধ্রুব নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ১৫ বছর বয়সী ধ্রুব ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা এক সঙ্গে চলাফেরা করেন। স্কুল ছুটির পর প্রত্যেকেই স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন। এতে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

Advertisement

ইয়াসিন জানান, তাকেসহ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ধ্রুবকে ডেকে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যান পিয়াস। এরপর ধ্রুবকে ছুরিকাঘাত করেন পিয়াস। এছাড়া অন্যরা মারধর করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!