ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির কথা বলে যৌনকর্মী হিসেবে বিক্রি, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ১৮ মে ২০২২
চাকরির কথা বলে যৌনকর্মী হিসেবে বিক্রি, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
ফাইল ছবি

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে ভারতে পাচার ও যৌনকর্মী হিসেবে বিক্রির দায়ে খুলনায় স্বামী-স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। এ মামলায় তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- খুলনার খানজাহান আলী থানা এলাকার ভাড়াটিয়া মো. শাহীন শেখ ও তার স্ত্রী আছমা বেগম ওরফে সালমা। তবে তারা পলাতক রয়েছেন।

Advertisement

মামলার বিবরণী দিয়ে আদালতের পিপি ফরিদ আহমেদ জানান, ২০০৯ সালের ১৯ অক্টোবর ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীকে ভারতে নিয়ে যান শাহীন ও তার স্ত্রী আসমা। সেখানে তাকে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেন তারা। বিষয়টি জানাজানির পর মেয়েকে ফেরত চান পরিবারের লোকজন। কিন্তু উল্টো ক্ষতিপূরণ বাবদ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন আসামিরা। পরে এ ঘটনায় খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!