ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে 

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩, ১৭ মে ২০২২
খুলনায় অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা কারাগারে 
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনায় মজুতকৃত পাটের বিপরীতে সিসি লোনের টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। সুজিত কুমার মন্ডল স্যার ইকবাল রোড শাখার সাবেক ব্যবস্থাপক। 

সোমবার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা খাতুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, ২০১৫ সালে পাট ব্যবসায়ী সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য গোডাউনে মজুতকৃত পাটের বিপরীতে সোনালী ব্যাংক থেকে চার কোটি ছয় লাখ টাকা সিসি লোন নেয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর গোডাউন থেকে পাট বের করার কথা থাকলেও ব্যাংকের ব্যবস্থাপক ও গোডাউন কিপারের যোগসাজশে ওই পাট বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন। মামলায় একইসঙ্গে সৌরভ ট্রেডার্সের মালিক মিতা ভট্টাচার্য ও গোডাউন ইনচার্জ নুরুল আমিনকেও আসামি করা হয়।

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক, খুলনার তৎকালীন সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলা অপর দুই আসামি জামিনে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!