মঙ্গলবার রাতের এ ঘটনায় বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
চিকিৎসক আসমাতুন নেসা চৌমুহনীর একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত। অভিযুক্ত চিকিৎসক আলাউদ্দিন নোয়াখালীর আব্দুল মালেক মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক।
.png)
ডা. আসমা বলেন, পারিবারিক বিরোধে আমাদের ডিভোর্স হয়। আমরা আলাদা থাকি। সোমবার সন্ধ্যায় আমার সন্তানকে বেগমগঞ্জ প্রাইম হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমার প্রাক্তন স্বামী ডা. আলাউদ্দিন আমাকে দেখে উত্তেজিত হয়ে গালমন্দ করেন। এক পর্যায়ে তিনি আমাকে মারধর ও চেয়ার ছুঁড়ে মারেন। রাতে আমি নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হই।
অভিযোগের বিষয়ে ডা. আলাউদ্দিন বলেন, আমি মারধর করিনি। বরং আসমা উল্টো আমাকে আঘাত করতে আসে। ঐ সময় ধস্তধস্তিতে হয়তো আঘাত লাগতে পারে। তার সঙ্গে আমার ২০২০ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। সে আমার বিরুদ্ধে আরো অনেক মামলা করেছে সেগুলো খারিজ হয়ে গেছে। সে আমার ফ্ল্যাট দখল করেছে।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।