ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রাক্তনের সঙ্গে মায়ের শয্যাদৃশ্য দেখছে ছেলে! কান্নায় ভেঙে পড়েছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ১৭ এপ্রিল ২০২২
প্রাক্তনের সঙ্গে মায়ের শয্যাদৃশ্য দেখছে ছেলে! কান্নায় ভেঙে পড়েছে
ফাইল ছবি

প্রাক্তনের সঙ্গে মায়ের অন্তরঙ্গ যৌনদৃশ্য দেখে ফেলেছে ছেলে সেন্ট। ‘দ্য কারদাশিয়ানস’-এর সাম্প্রতিকতম পর্বে ঘটনার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন হলিউড অভিনেত্রী। পরে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিম জানান, তার সন্তান আইপ্যাডে গেম খেলছিল। আচমকাই তার চোখে পড়ে ২০০৭ সালের বিতর্কিত কিম এবং তার প্রাক্তম রে জে-র যৌনদৃশ্যের বিজ্ঞাপন। তখনই ঘটে যায় অঘটন।

কীভাবে মায়ের অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলে ছেলেটি? কিমের কথায়, খেলতে খেলতে আচমকাই সেন্টের নজরে আসে তার মায়ের কান্নাভেজা দৃশ্য নিয়ে বানানো মিম। সেখানে ক্লিক করতেই প্রকাশ্যে চলে আসে আমার পুরনো কিছু অন্তরঙ্গ দৃশ্য। যা এর আগে কোথাও প্রকাশ পায়নি।

ততক্ষণে যা হওয়ার হয়েই গিয়েছে। ছেলে দেখেছে মায়ের শয্যাদৃশ্য। সেটা দেখে ভিতরে ভিতরে কুঁকড়ে নিজের কাছেই নিজে ছোট হয়ে গিয়েছেন অভিনেত্রী।

Advertisement

কিমের দাবি, ছেলে একটু বড় হওয়ার পর থেকেই ভয়ে কাঁটা হয়ে থাকতেন তিনি। লেখাপড়া শিখতে শুরু করার পর সেই ভয় আরো বেড়েছে। কারদাশিয়ানের দাবি, ২০০৭ সালে এই ঝলক যাতে প্রকাশ্যে না তার, তার জন্য রীতিমতো লড়াই করেছিলেন তিনি। তার অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে প্রকাশের জন্য ভিভিড এন্টারটেইনমেন্ট নামে একটি প্রাপ্তবয়স্ক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলাও করেছিলেন। তখন সংস্থাটি বিষয়টি মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সরিয়ে নেয় কিমের সমস্ত অন্তরঙ্গ দৃশ্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!