চার বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে, ‘নিজেদের পথে চলতে’ চান দুজনে এমনটাই জানিয়েছিলেন তারা। চলতি বছর মার্চে সামান্থা তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে সোশ্যাল মিডিয়া থেকেও ‘আনফলো’ করেছেন।
তবে সম্প্রতি সামান্থার এক সোশ্যাল মিডিয়া পোস্টে চোখ কপালে নেটিজেনের। ২০১৯ সালের ৫ এপ্রিল মুক্তি পেয়েছিল সামান্থা এবং নাগা চৈতন্য অভিনীত ছবি ‘মাজিলি’। সেই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। মূলত স্পোর্টস ড্রামা এই ছবি। যেখানে ভালোবাসার গল্পও রয়েছে। প্রেমিক আর প্রেমিকার চরিত্রে ছবিতে দেখা মিলেছিলেন তাদের দুজনকে। পর্দায় তাদের অসামান্য রসায়ন বাস্তবের দেখা গিয়েছিল। বিয়ের পর এটিই ছিল তাদের একসঙ্গে প্রথম ছবি।
.png)
তিন বছর পূর্ণ করল ‘মজিলি’। ছবিতে নাগার চরিত্রের নাম ছিল পূর্ণা চন্দর রাও। সামান্থার চরিত্রের নাম শ্রাবণী। সেই ছবির পোস্টারই শেয়ার করেছেন অভিনেত্রী। সামান্থা ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে যায়। তবে এই প্রথম নয় এর আগেও 'ইয়ে মায়া চেসাভে', 'মানাম', এবং 'অটোনগর সূর্য'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
বিয়ের পর নাগার সঙ্গে প্রথম ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সামান্থা। ছবির তিন বছরের বর্ষপূর্তি উপলক্ষে এই পোস্ট করেছেন তিনি।