ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি, গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১৮ মে ২০২২
জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি, গ্রেফতার ২
গ্রেফতারকৃত মিরাজ হোসেন মোল্লা ও আরিফ হাওলাদার- ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকার মোজাফফর মোল্লার ছেলে মিরাজ হোসেন মোল্লা ও সন্নাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি এলাকার রজব হাওলাদের ছেলে আরিফ হাওলাদার।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান খানের স্বাক্ষর জালিয়াতি ও নকল সিলের মাধ্যমে জন্মসনদ তৈরি করে মিরাজ হোসেন মোল্লা ও আরিফ হাওলাদার। এরা সংঘবদ্ধ হয়ে অনেকদিন ধরে অবৈধভাবে জন্মসনদ তৈরি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল।

Advertisement

তিনি আরো জানান, বিষয়টি চেয়ারম্যানের নজরে এলে তিনি পুলিশকে জানান। মঙ্গলবার সন্ধ্যায় সন্নাসীর চর ইউনিয়নের মালের হাট বাজারের আরিফ কম্পিউটার নামে একটি দোকান থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান খান ও প্রাক্তন চেয়ারম্যান নিজামউদ্দিনের নামের দুটি সিল উদ্ধার করে পুলিশ। ঐ সময় ঘটনার সঙ্গে জড়িত মিরাজ হোসেন মোল্লা ও আরিফ হাওলাদারকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত দুইজনসহ ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

ওসি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার কথা স্বীকার করেছে। পরে চেয়ারম্যানের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!