[ দেশজুড়ে ]
ফেনীতে পিকআপের ধাক্কায় গৃহবধূ নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ফেনী শহরে পিকআপের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শহরের শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাছিনা বেগম ফেনী সদর উপজেলার মোটনী ইউনিয়নের ভূঞার হাট গ্রামের নুর নবীর স্ত্রী।
বুধবার নিজ কন্যা শিল্পী আক্তারকে সঙ্গে নিয়ে ফেনী শহরে কেনাকাটা করতে আসেন হাছিনা বেগম। তিনি শহীদ হোসেন উদ্দিন বিপণি বিতানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে হাছিনা বেগম রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন ভূঞা জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
.png)
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। গাড়িটি পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!