বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর শেখ ও নিহত জনি শেখ নাটোর শহরের কানাইখালী মহল্লার ছবেদ আলী শেখের ছেলে।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ৭ জানুয়ারি পারিবারিক কলহের জেরে ছোট ভাই জনি শেখকে মারধর করেন বড় ভাই জাহাঙ্গীর শেখ। এতে গুরুতর আহত হন জনি। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহত জনি শেখের স্ত্রী পলি বেগম নাটোর সদর থানায় জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
দীর্ঘ সাড়ে ৫ বছরের বিচারকাজ শেষে বৃহস্পতিবার দুপুরে আসামি জাহাঙ্গীর শেখকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং তার স্ত্রীকে খালাস দেয় আদালত।