বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. হানিফ সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন পরিষদের চরলক্ষ্মী গ্রামের মৃত জেবল হকের ছেলে।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, ২০০০ সালের হাবিবিয়া রেঞ্জের কার্যালয় ভবনের জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বন কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করেন হানিফ। পরে মামলা হলে ২০১৬ সালে রায় হয়। হানিফকে দুই বছর ও দুই হাজার জরিমানা এবং অনাদায়ে দুই মাসের সাজা দেয় আদালত। পরে এ সাজা থেকে বাঁচতে তিনি রাজধানী ঢাকাসহ জেলার বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গোপন সংবাদ পেয়ে চরজব্বার থানার পুলিশ অভিযান চালিয়ে সাত বছর পর তাকে গ্রেফতার করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. হানিফকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।