ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা চাওয়ায় বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত ছেলের, হাসপাতালে নিতেই মৃত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ২০ মে ২০২২
টাকা চাওয়ায় বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত ছেলের, হাসপাতালে নিতেই মৃত
স্বামীর মৃত্যুতে স্ত্রীর আহাজারি-ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবু হোসেন নামে এক বাবা খুন হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।

নিহত বাবু হোসেন কুষ্টিয়া শহরের চর মিলপাড়া  এলাকার মকবুল হোসেনের ছেলে। সে ঢাকায় ফেরি করে খেলানা বিক্রি করতে। ঢাকা থেকে গত দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। তার তিনটি ছেলে সন্তান রয়েছে। 
অভিযুক্ত রমিজ হোসেন নিহত বাবুর দ্বিতীয় ছেলে। রমিজ দড়ি'র মিলে কাজ করে। রমিজের মা ও নিহত বাবুর স্ত্রী একজন গৃহকর্মী।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বাবু ও ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

Advertisement

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলের বাসের আঘাতে বাবা গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলেডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত স্বজনরা বলেন, নিহত বাবুর মেজো ছেলে রমিজ একটি দড়ি ফ্যাক্টরিতে কাজ করে। এবং তার মা একজন গৃহকর্মী। বাবু ঢাকায় খেলনা বিক্রি করে বেড়াতো। দুদিন আগে সে বাড়িতে এসেছে। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছে। কারণ ছেলে দড়ি ফ্যাক্টরিতে কাজ করে, অর্থ উপার্জন করে। বাবা বলেছে, 'তুমি কামাই করো, সেই টাকা দাও।' কিন্তু ছেলে তাতে রাজি না, বাবাকে টাকা দেবে না সে। এ নিয়ে ঝগড়া দুদিন ধরে। এরই এক পর্যায়ে শুক্রবার সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করি। ছেলে দড়ি কারখানায় কাজ করে। বাবাকে টাকা না দেওয়ায় ঝগড়া। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে হাসপাতালের একাধিক সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!