ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ’র ঈদ পুনর্মিলনী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২০ মে ২০২২
‘দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ’র ঈদ পুনর্মিলনী
ছবি: ডেইলি বাংলাদেশ

‘দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ’এর ঈদ পুনর্মিলনীতে মেহেদী উৎসব, সেলফি, আড্ডা, নাচ-গান আনন্দ উল্লাসসহ দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে নানা বয়সী নারী উদ্যোক্তারা। 

শুক্রবার সকাল ১১ টার দিকে দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে প্রায় ৩৫ হাজার সদস্যের পরিবার ‘দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ’ এ আয়োজন করে ।

দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মোসলেহা মলির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সাধারণ সম্পাদক অমিত সাহা, সাংগঠনিক সম্পাদক হাফিজা পারভীন শিমু, সহ-সম্পাদক আতিকা মনোয়ার আঁচল, সদস্য আল বানী ইসরাইল বৃষ্টি, শিম্মি, মরজিনা আলম, বুবলী, সুবর্ণা রায়সহ নারী উদ্যোক্তারা।

Advertisement

অনলাইন শপিং গ্রুপের সাংগঠনিক সম্পাদক হাফিজা পারভীন বলেন, আমাদের নারী উদ্যোক্তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে  আমাদের এই আয়োজন। আমাদের পরিবারের ছোট সদস্যরা এই আয়োজনে অনেক বেশি খুশি  হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।    

দিনাজপুর অনলাইন শপিং গ্রুপের এডমিন মোসলেহা মলি বলেন, উদ্যোক্তাদের একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নিজের প্রতিভা তুলে ধরার জন্য এ আয়োজন । দিনাজপুর অনলাইন শপিং গ্রুপ প্রতষ্ঠিালগ্ন থেকেই নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের কর্মসংসস্থান সৃষ্টিতে সহায়তা করে আসছে।

তিনি আরো বলেন, গ্রুপের সহযোগিতায় বিভিন্ন উদ্যোক্তারা যেমন ঘর-সংসার সবমিলিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলছে, তেমনি সফল উদ্যোক্তাদের অনুসরণ করে গড়ে উঠছে অন্যান্য তরুণ উদ্যোক্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!