ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৈকতে ভেসে এলো রক্তাক্ত মা ডলফিন, উদ্ধারের পর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৩, ২২ মে ২০২২
সৈকতে ভেসে এলো রক্তাক্ত মা ডলফিন, উদ্ধারের পর মৃত্যু
উদ্ধারকৃত ডলফিন-ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৮ ফুট দৈর্ঘ্যের একটি জীবিত মা ডলফিন। রোববার সকালে সৈকতের তিন মোহনা এলাকায় ডলফিনটি রক্তাক্ত অবস্থায় ভাসতে দেখেন স্থানীয়রা। 

খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সেখানে পৌঁছান। তারা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাণিটি জালে পেঁচানো ছিল। তবে স্তন্যপায়ী এই প্রাণিটিকে বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে মা ডলফিনটির পেটে বাচ্চা থাকায় আঘাতের কারণে উদ্ধারের কিছু সময় পর এটির মৃত্যু হয়।

ওয়ার্ল্ডফিস’র পটুয়াখালী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই প্রথম সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। তবে ডলফিনটি উদ্ধারের কিছু সময় পর এটির মৃত্যু হয়। আমরা সামুদ্রিক এই প্রাণিটি ভেসে আসার কারণ অনুসন্ধান এবং গবেষণা করছি।

Advertisement

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা আবুল কালাম বলেন, এ বিষয়ে কেউ অবহিত করেনি। তবে খোঁজ নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!