ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে দুর্বৃত্তদের নির্মম নির্যাতনে প্রাণ গেল যুবকের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২২ মে ২০২২
যশোরে দুর্বৃত্তদের নির্মম নির্যাতনে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে দুর্বৃত্তদের আমানবিক নির্যাতনে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার যশোরের সদর উপজেলার সুজলপুর গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

নিহত ইরিয়ান গাজী ওই গ্রামের খোরশেদ গাজীর ছেলে।

নিহতের বাবা খোরশেদ গাজী বলেন, একই এলাকার গোলাম, শরিফ, জাকারিয়া, বুদো, নাহিদ ও লিটনের সঙ্গে ইরিয়ানের বিরোধ ছিলো। এ কারণে ইরিয়ান জীবনের ভয়ে কৃষ্ণবাটি গ্রামে বোন শাহানারার বাসায় পালিয়ে ছিলো। শনিবার সন্ন্যাসী গোলাম দলবল নিয়ে কৃষ্ণবাটি গ্রামে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এলোপাতাড়ি মারপিট করে। পরে সেখান থেকে ইরিয়ানকে অপহরণ করে সুজলপুর জামতলা মাঠের মধ্যে এনে দ্বিতীয় দফায় পেটানো হয়। এরপর জামতলা মোড়ে রাস্তার ওপরে এনে চাকু দিয়ে শরীরের বিভিন্ন কুপিয়ে জখম করে। কয়েক দফা নির্যাতন করে দুই ঘণ্টা মাটিতে ফেলে রাখে। এক পর্যায়ে স্থানীয়দের অনুরোধে ইরিয়ানকে ছেড়ে দিলে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  রোববার সকাল ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইরিয়ান মারা যায়।

Advertisement

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মারপিটে ইরিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!