সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। আসামি মো. রাশেদ রায়পুর উপজেলার চরমোহনা ইউপির দক্ষিণ রায়পুর গ্রামের আলী হায়দারের ছেলে।
জানা যায়, ২০২০ সালে উপজেলার দক্ষিণ চরবংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে সুমির সঙ্গে রাশেদের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন সময় সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিয়ের ছয় মাসের মাথায় ৩ মে রাতে ঘুমের মধ্যে হঠাৎ সুমি মারা যান বলে তার স্বামী রাশেদ শ্বশুর বাড়িতে খবর দেন। পরে ভিকটিমের মা থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করে।
.png)
ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার ঘটনা তুলে ধরে একই বছরের ৭ জুলাই রায়পুর থানায় মামলা দায়ের করেন নিহতের মা হাজেরা বেগম। একই বছরের ১৯ অক্টোবর পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছে।