রোববার সন্ধ্যায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুধখালী গ্রামের চান্দু মোল্লার ছেলে ইতালি প্রবাসী মিজান মোল্লা প্রেম করে বিয়ে করেন একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়া বেগমকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি মিজান মোল্লার পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে রোববার সন্ধ্যায় পুত্রবধূ তার বাড়ির লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে বাড়ির সামনে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
.png)
অভিযুক্ত কেয়া বেগম বলেন, শাশুড়ির সঙ্গে আমার ঝামেলা চলছে। শাশুড়ি আমার চুল ধরলে আমি সামান্য হাতাহাতি করেছি। তবে গুরুতর আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।