[ দেশজুড়ে ]
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ঝরল তরুণের প্রাণ
ফাইল ছবি
নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় রাজকুমার নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
গতকাল সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার চান্দাশ ইউনিয়নের কান্দাপুর হিন্দুপাড়া সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাজকুমার মারা যান।
নিহত রাজকুমার পোরশা উপজেলার বড়গ্রাম স্কুলপাড়ার বনবিহারীর ছেলে। মোটরসাইকেল আরোহী একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রায়হান বাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!