[ দেশজুড়ে ]
১৯ বছর পর মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি
মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক মো. আবুল বাশার- ফাইল ছবি
মানিকগঞ্জে ১৯ বছর পর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আবু বকর সিদ্দিক খান তুষার ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবুল বাশার।
সোমবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
.png)
এর আগে ২০০৩ সালের শাহ লিয়াকত আলী ভান্ডারীকে সভাপতি ও হাবিবুর রহমান সেন্টুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর নতুন কমিটি পেল মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!