ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বন্যার্তদের পাশে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২৪ মে ২০২২
সিলেটে বন্যার্তদের পাশে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
সিলেটে ৩০০ বন্যার্ত পরিবারকে খাদ্য ও ওষুধ সহায়তা দিয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ- ছবি: ডেইলি বাংলাদেশ

খাদ্য সহায়তা ও ওষুধ নিয়ে সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সিলেটের জৈন্তা উপজেলার চিকনাগুলি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি প্রায় ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, চিকনাগুলি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আলী সরকার, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, দেবিদ্বার উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চিকনাগুলি ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, কুমিল্লার দেবিদ্বার থেকে সিলেটের  চিকনাগুলি ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।

Advertisement

দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, সংবাদে দেখেছি সিলেটের গ্রামাঞ্চলে বন্যার্তরা কত কষ্টে আছে। এখানে এসে তাদের কষ্ট নিজের চোখে দেখলাম। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ চেষ্টা করেছে সাধ্যমতো ভন্যার্তদের পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যে এ অঞ্চলের ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!