ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২৪ মে ২০২২
পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিকী

পটুয়াখালীর কলাপাড়ায় গরুর পচা মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার টিয়াখালী চৌরাস্তায় মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিকী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকী জানান, সকালে বেল্লাল মুন্সির দোকান থেকে মাংস কেনেন এক পুলিশ সদস্য। বাসায় গিয়ে মাংস থেকে পচা গন্ধ পান তিনি। পরে অভিযোগ করা হয়। এরপর দুপুরে বেল্লালের দোকানের ফ্রিজ থেকে প্রায় এক মণ পচা মাংস জব্দ করা হয়। একই সঙ্গে পচা মাংস বিক্রি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!