মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তাদের আটক করে পুলিশ। তবে প্রেমিক-প্রেমিকাকে একনজর দেখতে ভিড় জমান উৎসুক মানুষ।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, দুপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে নগরীর সাহেব বাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশনালে যান এক তরুণী। সেখানে প্রেমে মেতে ওঠেন তারা। কিন্তু স্ত্রীর পিছু নিয়ে হোটেলে হাজির হন স্বামী। পরে প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরেন তিনি। এরপর থানায় খবর দিলে তাদের আটক করে পুলিশ।
.png)