[ দেশজুড়ে ]
পাগলা নদীতে গোসলে গিয়ে নিথর হয়ে ফিরল দুই শিশু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- উপজেলার ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ১২ বছর বয়সী ছেলে মমিন ও একই এলাকার ১৪ বছরের আবু তাহের।
প্রতিবেশী মুহি মিজান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে চার শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায় মমিন ও আবু তাহের। নদীতে নামলে হঠাৎ তলিয়ে যায় শিশু দুটি। পরে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!