ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত সন্ত্রাসী পিচ্চি মিজান গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৯, ২৫ মে ২০২২
আলোচিত সন্ত্রাসী পিচ্চি মিজান গ্রেফতার
আলোচিত সন্ত্রাসী মাসুদুর রহমান মিজান ওরফে পিচ্চি মিজান

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত সন্ত্রাসী মাসুদুর রহমান মিজান ওরফে পিচ্চি মিজানকে (৩৮) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফতুল্লার মাসদাইর কবরস্থান সংলগ্ন একটি গোডাউন থেকে পিচ্চি মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

মিজান মাসদাইর পাকাপুল এলাকার আফজাল হোসেনের ছেলে।

Advertisement

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দীপু বলেন, সন্ত্রাসী পিচ্চি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে চাপাতি, রামদা, ছোরাসহ পিচ্চি মিজানকে আটক করে পুলিশকে খবর দেন। পরে দেশীয় তৈরি অস্ত্রসহ মিজানকে গ্রেফতার করে থানায় আনা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!