ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে সড়কে প্রাণ গেল ইন্স্যুরেন্স কর্মকর্তার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ২৬ মে ২০২২
রাঙ্গামাটিতে সড়কে প্রাণ গেল ইন্স্যুরেন্স কর্মকর্তার
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

রাঙ্গামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পপি চাকমা নামে একজন নিহত হয়েছেন।

নিহত পপি চাকমা খাগড়াছড়ি জেলার বাসিন্দা। তিনি সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পপি চাকমা মোটরসাইকেলের আরোহী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে মোটরসাইকেল চালকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertisement

নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, খোঁজ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। মোটরসাইকেল ও নিহত পপি চাকমার মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!