[ দেশজুড়ে ]
ব্যাংক কর্মকর্তাকে থেঁতলে দিলো ট্রাক, মুহূর্তেই নিথর
খুলনা জিরোপয়েন্ট- ফাইল ছবি
খুলনা মহানগরীর জিরোপয়েন্টে বেপরোয়া বালুবাহী ট্রাকচাপায় মিজানুর রহমান নামে অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নগরীর দারোগাপাড়ার মসজিদ লেন এলাকার মাহবুব হোসনের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জিয়োপয়েন্ট ও জয়বাংলা মোড়ে মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হরিণটানা থানার এসআই অলোকেশ চন্দ্র তরফদার জানান, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। দ্রুতগতির ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকটির চাকা তার শরীরের মাঝামাঝি অংশ থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবার হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!