মঙ্গলবার সকালে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের পূর্ব সুজনকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশনারা বেগম ঐ উপজেলার পতিহার গ্রামের মান্নান সরদারের স্ত্রী।
.png)
আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, ভ্যানচালক মান্নান তার স্ত্রীকে নিয়ে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন। ঐ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রওশনারা নিহত হন। এছাড়া গুরুতর আহত মান্নান সরদারকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।