[ দেশজুড়ে ]
ঢাকা থেকে উত্তর-দক্ষিণে ট্রেন চলাচল বন্ধ
‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত
পঞ্চগড় এক্সপ্রেস- ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-পঞ্চগড় রুটের ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেসের’ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, ‘পঞ্চগড় এক্সপ্রেস’ মৌচাক স্টেশন পার হওয়ার পর পরই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!