ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলাচল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ৮ মে ২০২২
নরসিংদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, বিকল্প লাইনে ট্রেন চলাচল
মালবাহী বগি লাইনচ্যুত-ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় রোববার (০৮ মে) সকাল ৯টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।  উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। রোববার সকালে ট্রেনটি নরসিংদীর রায়পুরা এলাকার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দুটি চাকা লাইনচ্যুত হয়।

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা জানান, কীভাবে ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ট্রেনটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!