[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত
মালবাহী ট্রেন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন।
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী বন্দরের একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওেয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
.png)
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত বলেন, উদ্ধারকাজ চলছে। ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!