[ দেশজুড়ে ]
গাজীপুরে কমিউটার ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
ট্রেন লাইনচ্যুত (ফাইল ছবি)
গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের তিনটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. শহীদুল্লাহ জানান, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ পড়ে।
.png)
তিনি আরো জানান, ঢাকায় উদ্ধারকর্মীকে খবর দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটি লাইন থেকে সরে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কতক্ষণ সময় লাগতে পারে তা এখনও বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!