ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন হাসপাতাল সিলগালা, জরিমানা গুনলেন তিন মালিক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৮, ২৮ মে ২০২২
তিন হাসপাতাল সিলগালা, জরিমানা গুনলেন তিন মালিক
তিনটি হাসপাতাল সিলগালা

বৈধ কোনো কাগজপত্র না থাকায় টাঙ্গাইলে তিনটি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় তিন হাসপাতাল মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।

ইউএনও জানান, বৈধ কোনো কাগজপত্র না থাকায় সদর উপজেলার পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত ক্লিনিক অ্যান্ড হসপিটাল ও স্বদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দি সিটি ক্লিনিককে ২০ হাজার, কমফোর্ড হাসপাতালকে ৩০ হাজার ও ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!