ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত বেড়ে ১১

বরিশালে সড়ক দুর্ঘটনা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৯ মে ২০২২
গাছের সঙ্গে বেপরোয়া বাসের ধাক্কা, নিহত বেড়ে ১১
দুর্ঘটনাকবলিত বাস

বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১১ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১৭ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আর্শাদ।

তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহত ১১ জনের মধ্যে একটি শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

Advertisement

নিহত ১১ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠী গ্রামের আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নুরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২), বরগুনার বেতাগী উপজেলার কাদিরাবাদ গ্রামের হালিম মিয়া (৩১), ফরিদপুরের নগরকান্দা উপজেলার আওলাদ মোল্লার ছেলে সান্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামের মো. রমজান (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বিধান শীল (৩০)।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!