ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিহত ১১ জনের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে

বরিশালে সড়ক দুর্ঘটনা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৮, ২৯ মে ২০২২
নিহত ১১ জনের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে
(ছবি: সংগৃহীত)

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে বাস দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠী গ্রামের আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নুরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২), বরগুনার বেতাগী উপজেলার কাদিরাবাদ গ্রামের হালিম মিয়া (৩১), ফরিদপুরের নগরকান্দা উপজেলার আওলাদ মোল্লার ছেলে সান্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামের মো. রমজান (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বিধান শীল (৩০)।

উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ নিহত এই ৭ জনের পরিচয় নিশ্চিত করে বলেছেন স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement

এর আগে রোববার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক শিশুসহ ১০ জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বিধান শীল মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!