রোববার সকাল সাড়ে ১১টায় ডাকাতীয়া নদীর নতুনবাজার লন্ডনঘাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
ঘাট ম্যানেজার আবদুল্লাহ আল নোমান জানান, মুক্তারপুর থেকে শাহ সিমেন্টের ৪ হাজার ২০০ বস্তা সিমেন্ট সকালে চাঁদপুর আসে। ট্রলার থেকে প্রায় ১শ ৩০ বস্তা সিমেন্ট রক্ষা করতে পেরেছি। হঠাৎ বৃষ্টির ফলে সিমেন্ট ভিজে ট্রলারটি একদিকে কাথ হয়ে নদীতে ডুবে যায়। এসময় জাহাঙ্গীর ও আমির নামের দুই শ্রমিক আহত হয়েছেন। এছাড়া বাকি প্রায় ১৫ থেকে ১৮ জন শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।
.png)
চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ট্রলারটির সন্ধানে আমাদের ডুবরি দল কাজ করছে। তবে গুরত্বর কেউ আহত হয় নি।