[ দেশজুড়ে ]
শিশুর রহস্যজনক মৃত্যু, সৎ বাবার দিকে অভিযোগের তীর
চকবাজার থানা, চট্টগ্রাম
চট্টগ্রামে মো. আল আমিন (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর তার সৎ বাবা মো. ফয়সাল পলাতক রয়েছেন।
রোববার (২৯ মে) রাতে চকবাজার থানাধীন মতি টাওয়ারের বিপরীত বিল্ডিংয়ের সাততলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আল আমিনের সৎ বাবা মো. ফয়সাল। আল আমিনের মৃত্যুর পর ফয়সাল হাসপাতাল থেকে পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তাকে ধরতে পারলেই আল আমিনের কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যাবে।
.png)
চকবাজার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা জানান, চকবাজার মতি টাওয়ার এলাকার একটি চিলেকোঠায় থাকতেন মো. ফয়সাল ও তার পরিবার। রাতে ফয়সাল তার স্ত্রীকে ফোন করে জানান, আল আমিন বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে।
রাত ১১টার দিকে শিশুটিকে মো. ফয়সাল ও মা ইয়াসমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!