[ বিনোদন ]
এবার কলকাতায় উঠতি মডেলের রহস্যজনক মৃত্যু
সরস্বতী দাস; ছবিঃ সংগৃহিত
কলকাতায় অভিনেত্রী ও মডেলদের রহস্যজনক মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে, বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগীর পর এবার এক উঠতি মডেলে সরস্বতী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কসবার বাসিন্দা সরস্বতী দাসের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কোনও সুইসাইড নোট এখনও মেলেনি।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ১৯ বছর বয়সি সরস্বতী দাস সম্প্রতি কয়েকটি ফটোশুটের কাজ করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনও অজানা। তদন্তে নেমেছে পুলিশ।
.png)
এ নিয়ে, গত কয়েক দিনের ব্যবধানে কলকাতায় চার জন মডেল তথা অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল।
এর আগে, গরফায় পল্লবী দে’র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত বুধবার নাগেরবাজারের বাড়ি থেকে আর এক উঠতি মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর গত শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!