ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২০০ টাকায় কিনে নেন।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সঙ্গীদের সঙ্গে নিয়ে মাছ শিকারে বের হন দৌলতদিয়ার আইনদ্দিন প্রামাণিক পাড়ার জেলে মো. ওয়াসেল ব্যাপারী। মঙ্গলবার সকালে বড় বাগাড় মাছটি তার জালে ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার আনোয়ার খাঁর আড়তঘরে নিয়ে যান। ২৬ কেজির মাছটি নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
.png)
চান্দু মোল্লা বলেন, তিন মাস পর এত বড় বাগাড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে। তবে এর মধ্যে কয়েকটি কাতলা, বোয়াল ও পাঙাশ মাছ পাওয়া গেছে। মাছটি কেজিপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করব। এ জন্য ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিত মানুষদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি। আশা করি, দিনের মধ্যে মাছটি ভালো দামে বিক্রি করতে পারব।’
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বেশ কিছুদিন পর পদ্মা নদীতে বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর মাছের কদর সব জায়গায়। গত কয়েক মাসে হাতে গোনা কয়েকটি বড় মাছ পাওয়া গিয়েছিল। তবে বাগাড় মাছ অনেক দিন পর পাওয়া গেল।