বুধবার দুপুরে উপজেলার ন্যাশনাল পার্কে ১৮ ফুট দৈর্ঘ্যের এ সাপটি অবমুক্ত করে বন বিভাগ। এটির ওজন ২২ কেজি।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কার্গোটলির নিচে বসতঘরে মুরগি খেতে এসে এটি জনতার হাতে আটক হয়। পরে স্থানীয়রা খবর দিলে সাপটি উদ্ধার করে রাঙ্গামাটির বন সংরক্ষক মো. সুবেদার ইসলামের অনুমতিক্রমে এবং দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান(ডিএফও) নির্দেশক্রমে অবমুক্ত করা হয়।
.png)
এ সময় কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন ও কাপ্তাই রেঞ্জের বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই রঙের আরোও একটি সোনালী অজগর গত দুই মাস আগে আবমুক্ত করা হয়।