ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীর কোলার হাট বাজারে ভয়াবহ আগুন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১ জুন ২০২২
রাজবাড়ীর কোলার হাট বাজারে ভয়াবহ আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির কোলার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে গেছে। 

বুধবার দুপুর দেড়টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

অগ্নিকাণ্ডে কোলার হাট বাজার জামে মসজিদ সংলগ্ন দুলাল গাজীর মার্কেটের রাসেল হার্ডওয়ার, আলমের মিষ্টির দোকান, করিমের লেপের দোকান, বিধান কর্মকারের স্বর্ণের দোকান, বাবুল তালুকদারের মুদি দোকান, গৌতম রায়ের টিভি মেকানিকের দোকানসহ  ১০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ী উপ পরিচালক আব্দুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!