ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে রাখলেন স্বামী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ৩ জুন ২০২২
স্ত্রীকে হত্যার পর ঝুলিয়ে রাখলেন স্বামী
ফাইল ছবি

বান্দরবানের লামায় স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল আবছারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অংশাঝিরি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পারভীন আক্তার। ২৪ বছর বয়সী পারভীন একই এলাকার বাসিন্দা।

ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, সকালে পারভীনকে হত্যার অভিযোগে স্বামী আবছারকে ধরে আমার কাছে নিয়ে আসেন এলাকার লোকজন। গ্রামবাসীদের অভিযোগ- ১ জুন বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে চার বছর বয়সী তানভীরের লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় নুরুল আবছারের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে শিশুটির পরিবার। এরই জেরে তানভীরের বাবা মো. ফোরকানকে ফাঁসাতে স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন আবছার।

Advertisement

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পারভীনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবছারকে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!