[ দেশজুড়ে ]
বান্দরবানে মিয়ানমারের গরু রেখে পালাল পাচারকারীরা
বান্দরবানে মিয়ানমারের গরু রেখে পালাল পাচারকারীরা
বান্দরবানের আলীকদম উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন ভোরে উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের জালানীপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২৩ মে) রাতে অবৈধভাবে ট্রাকে মিয়ানমার থেকে গরু আনা হচ্ছিল। এ সংবাদ পেয়ে আলীকদমের দক্ষিণে সাত কিলোমিটার দূরে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে চোরাকারবারিরা বিষয়টি টের পেরে গরুগুলো ট্রাক থেকে নামিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। এ সময় জঙ্গলের ভেতর অভিযান চালালে চোরাকারবারিরা ৪০টি গরু রেখে পালিয়ে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!