ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানের নাফাখুমে পর্যটক যাতায়াত বন্ধ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৬ অক্টোবর ২০২০
বান্দরবানের নাফাখুমে পর্যটক যাতায়াত বন্ধ
নাফাখুম ঝরনা। ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন।

নাফাখুম ঝরনায় গোসল করতে নেমে কাজী জাকারুল ইসলাম কানন নামে এক পর্যটক মারা যাওয়ার পর থানচি উপজেলা প্রশাসন এ নির্দেশনা দেয়।

গত ৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে কানন থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউপির নাফাখুম ঝরনায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। পরের দিন তার মরদেহ পাওয়া যায়। এর আগেও এ ঝরনায় গোসল করতে গিয়ে কয়েকজন পর্যটক মারা গেছেন।  

Advertisement

থানচির ইউএনও মো. আরিফুল ইসলাম মৃদুল জানান, বৃষ্টিপাত হওয়ায় ঝরনায় যাওয়ার পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যটকদের জন্য এখন এসব ঝরনায় যাতায়াত বেশ ঝুঁকিপূর্ণ। এজন্য থানচি উপজেলার নাফাখুম ও অন্যান্য ঝরনা ভ্রমণে আপাতত পর্যটকদের নিরুসাহিত করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাফাখুম ভ্রমণের অনুমতি দেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!