ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবকের

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১৫ মার্চ ২০২২
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল যুবকের
বান্দরবান (ফাইল ছবি)

বান্দরবানের টংকাবতিতে সন্ত্রসীদের গুলিতে জলন্ত চাকমা নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুনর্বাসন চাকমা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: মহাসড়কে আগুনে পুড়ল বাস, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

Advertisement

টংকাবতি ইউনিয়নের চেয়ারম্যান মাংয়াং ম্রো জানান, টংকাবতি রেঞ্জ অফিসের দক্ষিণে পুনর্বাসন চাকমা পাড়া এলাকায় একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি টংকাবতি এলাকার বাসিন্দা না হওয়ায় সঠিক পরিচয় পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহতের সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!