ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ২৬ ডিসেম্বর ২০২১
নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে গুলিতে হামিদুল নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। পরে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়। প্রিসাইডিং কর্মকর্তা পুলিশকে গুলি ছোড়ার নির্দেশ দেন। এতে একজনের মৃত্যু হয়। 

Advertisement

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, নির্বাচনী ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএডি
লিংক সফলভাবে কপি হয়েছে!