[ দেশজুড়ে ]
হঠাৎ ভেঙে পড়ল শতবর্ষী কৃষ্ণচূড়া গাছ, নিথর হলেন নরসুন্দর
ফাইল ছবি
জামালপুরের মেলান্দহে গাছচাপায় এক নরসুন্দর নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নে থুরী কুঠের বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নিরঞ্জন দাস। ৩৫ বছর বয়সী নিরঞ্জন উপজেলার খাসিমারা এলাকার নরেশ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, বাজারে একটি শতবর্ষী কৃষ্ণচূড়া গাছের নিচে নিরঞ্জনের সেলুন ছিল। শুক্রবার দুপুরে একজনের চুল কাটছিলেন তিনি। হঠাৎ ওই গাছটি সেলুনের ওপর ভেঙে পড়ে। এ সময় সেলুন থেকে তিনজন বের হতে পারলেও গাছচাপায় ঘটনাস্থলে নিরঞ্জন মারা যান।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!